শুভেন্দুর

ব্যুরো নিউজ, ১০ জানুয়ারি: মহানগরে শুভেন্দুর মিছিল

রাজ্যের একাধিক দুর্নীতির প্রতিবাদে গেরুয়া শিবিরের মিছিল।  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজপথে মিছিল।

মোদীর ভূয়সী প্রশংসায় মুকেশ অম্বানি | মোদীই ভারতের ইতিহাসের সবথেকে সফল প্রধানমন্ত্রী দাবি অম্বানির

এদিন বিকালে গড়িয়া মোড় থেকে যাদবপুর পর্যন্ত পদযাত্রার আয়োজন করা হয়। মঙ্গলবার দেগঙ্গার কর্মীসভায় সুর চড়াতে দেখা গিয়েছিল শুভেন্দু অধিকারীকে। এবার সেই ইস্যুতে মিছিল মহানগরীর রাজপথে। মূলত রাজ্যে যে দুর্নীতির অভিযোগ উঠেছে সেগুলির প্রতিবাদেই এদিন মিছিল থেকে সুর চড়ায় গেরুয়া শিবিরের নেতারা।

রাজনৈতিক মহল মনে করছে, এদিনও ফের নিজেদের শক্তি পরখ ও প্রদর্শন করতেই মাঠে নেমেছেন শুভেন্দ। ভোটের আগে নতুন করে সংগঠনের জমি শক্ত করতেই এই মিছিল বিজেপির।

এদিনের মিছিলে রীতিমতো ভালই জমায়েত দেখতে পাওয়া গিয়েছে। ভিড়ের জটে দীর্ঘক্ষণ যানজটও হয়। লোকসভা ভোটের আগে এই মিছিল বিজেপির নেতা-কর্মীদের নতুন করে অক্সিজেন জোগাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ। মিছিল শেষে সুলেখা মোড়ে একটি পথসভা করার কথা রয়েছে শুভেন্দুর। ইভিএম নিউজ
Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর