পার্ক সার্কাস

ব্যুরো নিউজ, ৭ জানুয়ারি: পার্ক সার্কাস থেকে ব্রিগেডের পথে DYFI-এর মিছিল

৫০ দিনের ইনসাফ যাত্রা শেষে DYFI এর ডাকে আজ ব্রিগেডে জনসমাবেশ। ৭ টি জায়গা থেকে মিছিল ব্রিগেডমুখী। তার মধ্য থেকে দক্ষিণ ২৪ পরগনার জেলার পার্ক সার্কাস থেকে DYFI -এর মিছিল শুরু হল ব্রিগেড সমাবেশে যোগদানের জন্য।

বুথে ভোটারের দেখা নাই!

মিছিলে উপস্থিত সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী, সিপিআইএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় সহ সিপিআইএম এর বিশিষ্ট নেতারা। যৌবনের ডাকে জনগণের ব্রিগেড এই সুরেই আজকের ব্রিগেড সমাবেশ, তবে মিছিলে দেখা যাচ্ছে অল্প বয়সী থেকে শুরু করে মাঝ বয়সী এবং বয়স্কদেরও।

শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিগ্রেডে আসবে ৭টি মিছিল। শিয়ালদহ স্টেশন, হাওড়া স্টেশন, শ্যামবাজার, হাজরা, পার্ক সার্কাস, সেন্ট্রাল মেট্রো স্টেশন এবং সুবোধ মল্লিক স্কোয়ার এই ৭টি জায়গা থেকে বিগ্রেডমুখী ৭টি মিছিল। দূরদূরান্ত থেকে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বহু বাম কর্মী-সমর্থকরা।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর