হাওড়া

ব্যুরো নিউজ, ০১ জানুয়ারি: দৈর্ঘ্য বাড়ছে হাওড়ার দুই প্ল্যাটফর্মের 

অতিরিক্ত ট্রেনের চাপ সামলাতে ও ট্রেনের সময়সীমা ঠিকঠাক রাখতে হাওড়া স্টেশনের দুটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ানো হচ্ছে। ওই দুটি প্ল্যাটফর্ম হলো ১৫ ও ১৬ নম্বর। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দুটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কম হওয়ায় সেখানে ১২ বগির বেশি দৈর্ঘ্যর ট্রেন রাখা যেতো না।

মমতার শুভেচ্ছা অমর্ত্যকে

ওই দৈর্ঘ্য বৃদ্ধি হলে ২২ বা ২৪ বগি এক্সপ্রেস ও মেল ট্রেনও সেখান থেকে ছাড়বে। ১৬ নম্বর প্ল্যাটফর্মটি এতদিন সেলুন কারের জন্য ব্যবহার করা হতো। ওই প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য বৃদ্ধি করা হলে সেখানে সেলুন কারের সঙ্গে অ্যক্সিডেন্ট রিলিফ ট্রেনও রাখা যেতে পারে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ৮ নম্বর প্ল্যাটফর্মটিকে এরপর সেলুন কারের জন্য রাখা হবে।

হাওড়ার ডি আর এম সঞ্জীব কুমার প্ল্যাটফর্ম পরিদর্শন করে জানান, ওই কাজ শুরু হলে তাঁরা গুনমানের উপর সবচেয়ে বেশি জোর দেবেন। ওই দুই প্ল্যাটফর্ম থেকে দূরপাল্লার ট্রেন ছাড়া হলে যাত্রী সাধারণের আরও বেশি সুবিধা হবে। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর