জনশতাব্দীতে

ব্যুরো নিউজ, ৭ ডিসেম্বর: জনশতাব্দীতে আগুন

হাওড়াগামী জনশতাব্দীতে আগুন।  বৃহস্পতিবার ভোর বেলা ভুবনেশ্বর থেকে হাওড়াগামী জনশতাব্দী এক্সপ্রেসে আগুন। ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঝোরো হাওয়ার সাথে বৃষ্টি | বঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাব

ট্রেনটি কটকের কাছাকাছি পৌঁছতেই একটি কামরার ব্রেক শু থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। সঙ্গে সঙ্গে ট্রেনটি থামানো হয় কটক স্টেশনে। যাত্রীদের বের করে আনা হয়। যদিও কামরার ভিতরে কোনও আগুন লাগেনি বলেই জানা গিয়েছে।

যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনায় হাওড়াগামী জনশতাব্দী এক্সপ্রেস বেশ কিছুক্ষণ কটক স্টেশনে দাঁড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনার পর ফের ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। কামরার নীচের দিকে থেকে আগুন লেগেছিল বলে জানা যাচ্ছে। ইভিএম নিউজ
Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর