ফাঁস

ব্যুরো নিউজ, ৩০ অক্টোবর: গলায় ফাঁস লাগানো অবস্থায় এক ব্যাক্তির ঝুলন্ত দেহ উদ্ধার  

 

হরিদেবপুরের আর.এন.টেগোর রোডের একটি দোতলা বাড়ির নিচের তলা থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। জানা গেছে মৃত ওই ব্যাক্তির নাম আভাস কুমার পাল। তার বয়স ৪৮ বছর। স্থানীয় সূত্রে খবর, সিলিং ফ্যানের সাথে গলায় গামছার ফাঁস দেয়া অবস্থায় ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়।

লাল সিগন্যালকে তোয়াক্কাই করেননি! চালকের ভুলেই অন্ধ্র প্রদেশে ট্রেন দুর্ঘটনা?

 

সূত্রের খবর, আভাস কুমার পাল সেলস ট্যাক্সের একজন ডেপুটি কমিশনার ছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। যখন তার দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তখন তার বাড়িতে কেউ ছিলনা। আভাস বাবু একাই ছিলেন সেই সময় বাড়ির মধ্যে।

 

হরিদেবপুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। ঠিক কি কারণে তিনি এই ঘটনা ঘটিয়েছেন তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে কোন অন্য রহস্য আছে সমস্ত বিষয়টির তদন্তে নেমেছে হরিদেবপুর থানার পুলিশ। ইভিএম নিউজ 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর