কোয়েস্ট মলে
ব্যুরো নিউজ, ৩ নভেম্বর: কোয়েস্ট মলে আত্মহত্যার ঘটনা ঘিরে চাঞ্চল্য!
  

গতকাল রাতে কোয়েস্ট মলে আত্মহত্যার ঘটনা ঘিরে চাঞ্চল্য! গতকাল রাতে পুলিশ পাকসার্কস এলাকায় কোয়েস্ট মল থেকে একটি তথ্য পায় যে এক অজ্ঞাত পরিচয় যুবক মলের ৬ তলা থেকে ঝাঁপ দিয়েছে।

তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবকের দেহ উদ্ধার করে সিএনএমসি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত যুবকের নাম মোঃ আইমান রউফ, বয়স ২২। করেয়া থানার অন্তর্গত ৩৯/২ ব্রড স্ট্রিট এলাকার বাসিন্দা এই যুবক।

জোকায় ড্রেনেজ সিস্টেম পরিদর্শনে তারক সিং

পুলিশ সূত্রে খবর, রাত ৯ টা নাগাদ ওই যুবক মলে প্রবেশ করেন। রাত দশটা নাগাদ আচমকাই এক বিকট আওয়াজ হয়। স্থানীয়রা এসে দেখেন আইমান রউফের দেহ মলের পার্কিং লটের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে।

ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যার জন্যই ওই যুবক প্রবেশ করেছিলেন এবং ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন।

তবে কি কারনে আত্মঘাতী হলেন ওই যুবক এবং এটি নিছকই আত্মহত্যা নাকি এর পিছনে কোনও রহস্য রয়েছে তা মলের সিসিটি ভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে করেয়া থানার পুলিশ। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর