কোন

ব্যুরো নিউজ, ২৫ ডিসেম্বর: কোন পথে অনুপম? কার সঙ্গে বাঁধবেন ঘর?

পরমের সঙ্গে ঘর বেঁধেছেন অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া। মধুচন্দ্রিমা সেরে শীতের উষ্ণতায় গুছিয়ে ঘরকন্যা করছেনপরম-পিয়া। সামাজিক মাধ্যমে মাঝেমধ্যেই পাওয়া যাচ্ছে তাঁদের উষ্ণ প্রেমের আভাস।

কোথায় হবে ২০৩৬ সালের অলিম্পিক্স? কী জানালেন শাহ

গায়ক- পরিচালক অনুপম যখন প্রথম বিয়ে করেছিলেন, তখন তিনি সঙ্গিতজগতে নিজের আধিপত্য বিস্তার করতে পারেননি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ের তাঁর সহপাঠীকেই বিয়ে করেন অনুপম। ব্যাঙ্গালুরুতে সংসার পাতেন তাঁরা। তবে সেই বিয়ে টেকেনি।

এরপর ২০১৭ সালে তিনি বিয়ে করেন তাঁর দীর্ঘদিনের প্রেমিকা পিয়া চক্রবর্তীকে। তবে বন্ধু পরমের সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্কের জেরে ফের একবার বিয়ে ভাঙ্গে অনুপমের। এরপর সকলের সবটাই জানা…

সম্প্রতি ক্রিসমাস ট্রির পাশে ছবি তুলে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন গায়ক। সেখানে তিনি লিখেছেন, ‘আরও শীত ছড়িয়ে যাক তোর কথা বলায়’। আর এই পোস্টেই নতুন গসিপ খুঁজে পেয়েছেন নেটিজেনরা। অনেকেই মনে করছেন, তবে কি তাঁদের প্রিয় গায়ক আবার প্রেমে পরেছেন? তবে কে সে…!  তাঁর সেই পোস্ট জুড়ে এখন চর্চাও চলছে তুঙ্গে। এমনকি সেই পোস্টে অনুপমের এক অনুগামী লিখেছেন, ‘তুমিও এবার আর একটা বিয়ে করে নাও দাদা’। তবে, প্রতিবারের মতো এবারেও মুখে কুলুপ গায়কের। ইভিএম নিউজ

 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর