লাবনী চৌধুরী, ২৬ আগস্ট: কলকাতায় পাক গুপ্তচর? এক অজ্ঞাত ব্যক্তির গ্রেফতারির ঘটনায় ফের একবার এই প্রশ্ন উঠতে শুরু করেছে। ২৫ অগাস্ট শুক্রবার ভক্ত বংশী ঝা নামে বছর ৩৬ এর ওই যুবককে গ্রেফতার করে কলকাতা পুলিশের STF।

পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি বিহারের দ্বারভাঙার বাসিন্দা । দেশবিরোধী কার্যকলাপে সরাসরি যুক্ত থাকার জন্য ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযুক্ত দিল্লির এক কুরিয়র সংস্থায় কাজ করতেন বলে জানা গিয়েছে।

ওই ব্যক্তিকে গ্রেফতারের পর চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তকারী আধিকারিকদের হাতে। দেশের গোপন তথ্য ছবি, ভিডিয়ো ও অনলাইন চ্যাটের মাধ্যমে সে শত্রু দেশের হাতে তুলে দিয়েছে। STF-র প্রাথমিক তদন্তে এমনটাই উঠে এসেছে। পুলিশের দাবি, ধৃত ব্যক্তি পাকিস্তানের হাতে গোপন তথ্য পাচার করত বলে জানা গিয়েছে। ধৃতের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। শনিবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। ধৃত ব্যক্তি কী কী তথ্য পাচার করেছেন, তা খতিবয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর