ইভিএম নিউজ ব্যুরো,১৪ মার্চঃ এফআইএইচ পুরুষ প্রো-লিগে টানা তৃতীয় জয় পেল ভারত। সোমবার রাউরকেল্লার বিরসা মুন্ডা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে আবারও পরাজিত করেছে। ম্যাচের শুরু থেকেই চমকপ্রদ পারফরম্যান্স করেছে ভারত।

যদিও প্রথম কোয়ার্টারের শেষে ভারত ১-২  এ পিছিয়ে পড়ে। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারে পরপর তিন গোল করে ৪-২ লিড নিয়ে হাফ-টাইমের বিরতিতে যায়।

প্রথমার্ধে ভারতের হয়ে চারটি গোল করেন হরমনপ্রীত সিং, কার্তি সেলভাম, অভিষেক পাল সিং এবং জুগরাজ সিং। দ্বিতীয়ার্ধেও ভারতের দাপট ছিল অব্যাহত। তৃতীয় কোয়ার্টারে ফরোয়ার্ড অভিষেক এবং কার্তি সেলভাম আরও একটি করে গোল করেন। চতুর্থ কোয়ার্টারে জার্মানি একটি গোল শোধ করে। ৬-৩ এর ব্যবধানে ম্যাচ জেতে ভারত।

এই জয়ের ফলে  ৭ ম্যাচে  ১৭ পয়েন্টস সংগ্রহ করে এফআইএইচ প্রো-লিগের পয়েন্টস টেবিলের শীর্ষে উঠে আসল ভারত।স্পেন, জার্মানি এবং আর্জেন্টিনার মতো শক্তিশালী দলগুলো আপাতত লিগ টেবিলে ভারতের থেকে পিছনেই রয়েছে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর