এদের

ব্যুরো নিউজ, ২৩ নভেম্বর: ‘এদের প্ল্যান মহুয়াকে তাড়ানো’ মহুয়া ইস্যুতে মুখ খুললেন মমতা! 

মহুয়ার পাশেই মমতা! বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় নেতা কর্মীদের নিয়ে সমাবেশ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তিনি বলেন, এখন এদের প্ল্যান মহুয়াকে তাড়ানো। 
আর মাত্র সময়ের অপেক্ষা! এরপরই অন্ধকূপের বন্দি দশা থেকে মুক্তি!
এতদিন পর মহুয়া ইস্যুতে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়! মহুয়া মৈত্রের পাশেই দলনেত্রী! টাকার বিনিময়ে সংসদ অধিবেশনে প্রশ্নের মামলায় এই প্রথমবার মহুয়াকে নিয়ে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো। আর সেখানেই বিজেপিকে তোপ দাগলেন দলনেত্রী। বললেন, "বিজেপির পরিকল্পনা মহুয়ার সাংসদ পদ নষ্ট করা।" 

টাকার বিনিময়ে সংসদ অধিবেশনে প্রশ্নের মামলায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিদের সুপারিশ করেছে সংসদীয় এথিক্স কমিটি। আইনি পথে হাঁটার কথাও বলেছে তারা। এদিন এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, "এদের প্ল্যান এখন মহুয়াকেও তাড়িয়ে দেওয়া। তাতে তো ও পপুলার হয়ে যাবে তিন মাসের জন্য। যেটা ভিতরে বলত, সেটা বাইরে বলবে। রোজ প্রেস করে বাইরে বলবে। হয়ে গেল! কী যায় আসে... মূর্খ না হলে কেউ এ জিনিস করে ইলেকশনের তিন মাস আগে?"

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় স্পষ্ট যে তিনি মহুয়া মৈত্রের পাশেই আছেন। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তবে এদিনের বক্তব্যে নাম না করে কাকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী? ইভিএম নিউজ
Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর