উত্তপ্ত

ব্যুরো নিউজ, ৫ ডিসেম্বর: উত্তপ্ত জিআরপি অফিস চত্বর! জিআরপি-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ

বর্ধমানের জেলখানা মোড় এলাকায় শপিং মলের ইলেকট্রনিকস দ্রব্যের ব্যবসায়ীদের বিক্ষোভ। সোমবার সাত সকালেই বর্ধমান জিআরপি দুই ব্যক্তিকে ৫২টি মোবাইল-সহ গ্রেফতার করে। আর এদিন সন্ধ্যায় বর্ধমান স্টেশনে জিআরপি- র বিরুদ্ধে ‘ তোলাবাজির’ অভিযোগ। অভিযোগ বিক্ষভ দেখান ইলেকট্রনিকস দ্রব্যের ব্যবসায়ীরা।

বোস-বন্দ্যোপাধ্যায় বৈঠক | মিটবে উপাচার্য নিয়োগের জটিলতা, জানালেন মুখ্যমন্ত্রী

জিআরপি সূত্রে জানা গেছে, ধৃত মহম্মদ মনিরুল ও আসরাফুল আলমের বাড়ি মালদার কালিয়াচকে। সোমবার ভোরে বর্ধমান স্টেশনের ২ ও ৩ নম্বর ফুট ওভারব্রীজের উপর মনিরুল ও আসরাফুলকে দু’টি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেন কর্তব্যরত জিআরপি কর্মীরা। সন্দেহ হওয়ায় তারা ২ জনকেই জিজ্ঞাসাবাদ করেন। তল্লাশিতে আসরাফুলের কাছে থাকা ব্যাগ থেকে ৩০ টি ও মনিরুলের কাছে থাকা ব্যাগ থেকে ২২ টি বিভিন্ন কম্পানির মোবাইল উদ্ধার হয়। উদ্ধার হওয়া মোবাইলগুলির প্রমাণসাপেক্ষে কাগজপত্র দেখাতে না পারায় জিআরপি ওই ২ ব্যক্তিকে গ্রেফতার করে।

বিকেলে ইলেকট্রনিকস দ্রব্যের ব্যবসায়ীরা রীতিমত বর্ধমান আর্কেড বন্ধ রেখে স্টেশন চত্বরে জমায়েত হন। দীর্ঘক্ষণ জিআরপি থানার সামনে জিআরপি-র অফিসারদের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। ঘটনায় খবর দেওয়া হয় বর্ধমান থানায়। বর্ধমান থানার আইসি-সহ পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও বিক্ষোভকারী ব্যবসায়ীদের একাংশ বর্ধমান থানার পুলিশের কাজে ক্ষুব্ধ বলেই জানা গিয়েছে।

ইন্ডিয়া জোটের বৈঠকে কংগ্রেসকে ‘দোষারোপ’, আমাকে কিছু জানানোই হয়নি: মমতা

ব্যবসায়ীদের দাবি, তাদের কাছে সব কাগজ আছে। মোবাইল ফোনের বক্সগুলি ফেলে দিয়ে মামলা সাজিয়েছে জিআরপি। এদের মধ্যে অন্যতম বিক্ষোভকারী শেখ আসিফের দাবি, ‘তারা বৈধ কাগজপত্র-সহ পুরনো মোবাইলের ব্যবসা করেন। জিআরপি এই সুযোগকে কাজে লাগিয়ে অন্যায়ভাবে তোলা আদায় করে তাদের কাছ থেকে। ইদানিং তোলার টাকা বাড়ানোর জন্য বলা হয়েছিল। তারা তোলা দিতে অসম্মত হওয়ায় ক্ষমতার জোরে এইভাবে হয়রানি করা হচ্ছে তাদের। এতে তাদের ব্যবসায় ক্ষতির সম্মুখীন হতে হবে।’

গ্রেফতার হওয়া ব্যক্তিরা আইন মেনেই কাজ করেন বলে জানিয়েছেন শেখ আসিফ। তিনি এও জানিয়েছেন, জিআরপির এক আধিকারিকের অনুরোধে মাসে মাসে টাকা দিতেন তিনি। আসিফের দাবি, কিছুদিন ধরে ব্যবসার হাল খারাপ হওয়ায় তিনি টাকা দেন নি। তারপরই এই ঘটনা ঘটায় তিনিও অবাক। অন্যদিকে বিক্ষোভকারীদের দাবি, তাদের জিআরপির উপরে কোনো ভরসা নেই। তাই জেলা পুলিশ বা আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করুক। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর