ফের

ব্যুরো নিউজ, ৩০ জানুয়ারি: বঙ্গে ফের নিম্নচাপের প্রভাবে বৃষ্টি | কী জানাচ্ছে আবহাওয়া দফতর? 

বঙ্গে আপাতত বৃষ্টির দেখা না মিলছে না। কিন্তু চলতি সপ্তাহে বৃষ্টি হওয়ার ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এখন হাড় কাঁপানো শীত না থাকলেও শীতের আমেজ বর্তমান দঃ বঙ্গে। তবে ক্রমাগত আবহাওয়ার মুড সুইং হয়েই চলেছে। কখনো মেঘলা তো কখনো রোদ। এর মধ্যেই ফের আবহাওয়ার বড়সড় ভোলবদলের ইঙ্গিত মিলেছে৷

কালীঘাট মন্দিরের আদলে তৈরি হবে দমকল কেন্দ্র: নবান্ন

 

আবহাওয়া দফতর জানিয়েছে, সাইক্লোনিক সার্কুলেশন ও পশ্চিমী ঝঞ্ঝার ফলে মঙ্গলবার থেকে বঙ্গে ফের একবার শীত বৃষ্টির জোড়া দাপট চলবে। দঃ বঙ্গের বেশ কিছু জেলা বৃষ্টিতে ভিজবে। ঘূর্ণাবর্তটি বাংলাদেশ ও তার সংলগ্ন এলাকার সমুদ্রতল থেকে ১.৫ কিমি থেকে ৩.১ কিমি পর্যন্ত বিস্তৃত রয়েছে৷ পশ্চিম রাজস্থান ও তার সংলগ্ন এলাকায় এখন ঘূর্ণাবর্তটি অবস্থান করছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প এ রাজ্যে প্রবেশ করবে। ফলে ফের একবার বৃষ্টি হবে বঙ্গে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দঃ বঙ্গের উঃ ২৪ পরগনা, দঃ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দঃ বঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে।

আজ কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও ও ঘন কুয়াশার নিত্য ব্যাটিং চললেও কিন্তু বেলার দিকে মিষ্টি রোদের উঁকি চোখে পড়েছে। আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পে আদ্রতার পরিমান সর্বাধিক থাকবে ৯২ শতাংশ ও সর্বনিম্ন থাকবে ৩২ শতাংশ।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উঃ বঙ্গের দার্জিলিঙ ও কালিম্পঙে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে, বাকি জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোন পূর্বাভাস নেই। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর