প্রিজন

ব্যুরো নিউজ, ১১ জানুয়ারি: পুলিশের প্রিজন ভ্যানের ধাক্কায় নিহত যুবক

টিটাগর থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে পুলিশেরই প্রিজন ভ্যানের ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের। জানা গিয়েছে, মৃতের নাম  সুজল হেলা। তাঁর বয়স ১৭ বছর। তাঁর বাবার নাম বাবার নাম শঙ্কর হেলা। সকাল ৯ টার সময় ওই যুবক স্কুটিতে করে তাঁর ভাইকে স্কুলে ছেড়ে ফেরার সময় ওই দুর্ঘটনাটি ঘটে।

গান স্যালুটে প্রিয় শিল্পীকে বিদায় কলকাতার

অভিযোগ, সুজল তাঁর ভাইকে স্কুলে দিয়ে যখন বাড়ির দিকে ফিরছিল ঠিক সেই সময় একটি প্রিজন ভ্যান সুজলকে ওভারটেক করতে যায়। ওভারটেক করতে গিয়ে প্রিজন ভ্যানটি তাঁর ওপরে চড়িয়ে দেয়।

যুবকটি টিটাগর পৌরসভা অন্তর্গত ২৩ নম্বর ওয়ার্ডের হেলা পাড়ার বাসিন্দা। এই ঘটনা পরিপেক্ষিতে এলাকাবাসীরা টিটাগর থানার সামনে জমায়েত হন। তাঁরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান টিটাগর পৌরসভার পৌর প্রধান কমলেশ সাউ। তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। গোটা ঘটনার তদন্তে নেমেছে টিটাগর থানার পুলিশ। তাঁরা ওই যুবকের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাগর দত্ত হসপিটালে পাঠান বলে জানা গিয়েছে। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর