কলকাতার

ব্যুরো নিউজ, ২০ অক্টোবর: পুজোর মরশুমে কেমন থাকবে কলকাতার আবহাওয়া? জেনে নিন

আজ আলিপুর আবহাওয়া সুত্রে জানানো হয়েছে যে, দঃ বঙ্গের কোন জেলায় যেমন কলকাতা, উঃ ২৪ পরগনা, দঃ ২৪ পরগনা, হাওড়া, হুগলী, ঝারগ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার কোথাও কোন বৃষ্টিপাত হবেনা ফলে আবহাওয়া শুষ্ক থাকবে। তবে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে।

ডুয়ার্সের রাস্তায় ই-রিক্সায় দুই বিদেশি পর্যটক

আগামী অষ্টমী পর্যন্ত একই থাকবে আবহাওয়া। তবে নবমী ও দশমীতে হালকা ভিজতে পারে কলকাতা সহ দঃ বঙ্গের কিছু জেলা যেমন উঃ ২৪ পরগনা, দঃ ২৪ পরগনা, হাওড়া ও হুগলী। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.৩ ডিগ্রী সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪.১ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পে আদ্রতার পরিমান সর্বোচ্চ থাকবে ৮৭ শতাংশ ও সর্বনিম্ন থাকবে ৫১ শতাংশ।

উঃ বঙ্গের দার্জিলিং ও কালিম্পঙের কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বাকি জেলায় কোথাও কিন্তু কোন বৃষ্টিপাত হবেনা বলে জানিয়েছে হাওয়া অফিস। ফলে আবহাওয়া যথেষ্ট শুষ্ক থাকবে। ইভিএম নিউজ 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর