অস্ত্রের

ব্যুরো নিউজ, ১৮ অক্টোবর: ধারালো অস্ত্রের কোপে যুবকের মৃত্যু 

 

আজ সকালে ঠাকুরপুকুর থানার অন্তর্গত এলআইসি বাজারের শশী ভূষণ ব্যানার্জি রোডের কাছে অচেতন অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখা যায়। সুত্র মারফত জানা যায় ওই যুবকের নাম অনিমেষ সিং। তার বয়স ২৬ বছর। ওই যুবকের বুকের বা দিকে ছুরির আঘাত পাওয়া গেছে।

 

সিসিটিভি ফুটেজের প্রমাণের ভিত্তিতে একজন সন্দেহভাজন ব্যাক্তিকে আটক করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ। আটক হওয়া ব্যাক্তির  নাম সুবল সরদার। তার বয়স ৩৪ বছর।

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ‘খুন’

সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে এক ব্যক্তি স্কুটি চেপে যাওয়ার সময় এলআইসি মোড়ের কাছে ধারাল অস্ত্রের কোপ বসায় অনিমেষ সিং নামের বছর ২৬ এর ওই ব্যাক্তিকে। এসএসকেএম আনা হলে সেই যুবককে মৃৎ বলে ঘোষণা করা হয়। ইভিএম নিউজ 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর