ধর্না মঞ্চে

ব্যুরো নিউজ, ৬ অক্টোবর: ধর্না মঞ্চে এলেন অভিষেক পত্নী রুজিরা 

বকেয়া আদায়ের দাবিতে রাজভবন অভিযানে অভিষেকের ধর্না মঞ্চে তাঁর সঙ্গে দেখা করতে এলেন তাঁর স্ত্রী রুজিরা বন্দোপাধ্যায়।

১০০ দিনের কাজে শ্রমিকদের বকেয়া টাকা আদায়ের দাবি ও বাংলার প্রতি কেন্দ্র সরকারের একাধিক বঞ্চনাকে সামনে রেখে ‘রাজভবন চলো’ কর্মসূচির ডাক দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মোতাবেক বৃহস্পতিবার রবীন্দ্র সদনের সামনে মহরকুঞ্জ থেকে রাজভবনের নর্থ গেট পর্যন্ত মিছিল করে আসে তৃণমূল কর্মী সমর্থকেরা। সন্ধ্যে ৭টা ৩০-এরপর রাজভবনের নর্থ গেটে থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বড় কর্মসূচির কথা ঘোষণা করেন। তিনি বলেন,  “রাজ্যপাল না ফেরা পর্যন্ত ধর্না চলবে।” এরপরই লাগাতার রাজভবনে নর্থ গেটের কাছে ধর্নায় বসেন বকেয়া আদায়ের দাবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

‘রাজ্যপাল না ফেরা পর্যন্ত চলবে অবস্থান’

সেই ধর্না মঞ্চে তাঁর সঙ্গে দেখা করতে আসেন অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে অভিষেক, আর নিচে তখন রুজীরা। এদিন তিনি মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গেও কথা বলেন। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর