ডায়মন্ড হারবার
ব্যুরো নিউজ, ৮ নভেম্বর: ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে বড় ঘোষণা বাম শিবিরের! কী বললেন সেলিম?

লোকসভা নির্বাচনে সব রাজনৈতিক দলগুলির 'ফোকাস' ডায়মন্ড হারবার।
বিজেপির বিজয়া সম্মিলনীতে বিক্ষোভ! বেকায়দায় দিলীপ!

লোকসভা নির্বাচনের জন্য সমর কৌশল শুরু করেছে সমস্ত রাজনৈতিক দল। তবে রাজ্যের হাইভোল্টেজ কেন্দ্রগুলির মধ্যে অন্যতম ডায়মন্ডহারবার। আর এই কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে লড়াই করার জন্য হুঁশিয়ারি দিয়েছিলেন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকিও। তিনি বলেছিলেন, "আমি কনফিডেন্ট যে বেশি ভোট পাব।" এদিকে BJP শিবির থেকে এই কেন্দ্রেই প্রার্থী হওয়ার প্রসঙ্গ শোনা যায়।


এবার এরই মাঝে গুরুত্বপূর্ণ বার্তা দিল বামেরা। নওশাদকে সমর্থনের কথা শোনা গেল বাম শিবিরে। ISF বিধায়ককে সমর্থন করার কথা আগেই জানিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে বড় ঘোষণা করলেন মহম্মদ সেলিম। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, "ডায়মন্ড হারবারে নওশাদকে সমর্থন করা হবে। এই নিয়ে ধাপে ধাপে আলোচনা করা হবে।"

বামেদের সমর্থন টানতে পেরেছেন নওশাদ সিদ্দিকি। স্বাভাবিকভাবেই কিছুটা পাল্লা ভারী হল এই যুবনেতার, এমনটাই মত রাজনৈতিক মহলের। ইভিএম নিউজ
Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর