ED

লাবনী চৌধুরী, ২৩ নভেম্বর: চোখের সমস্যাকে ঢাল করে ED-র চোখে ধুলো?

ফের চোখের সমস্যা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল সূত্রে খবর, তৃণমূল সাংসদের চোখে রক্ত জমাট বেঁধেছে। অধিক সময়ে কন্ট্যাক লেন্স পরে থাকার কারণে চোখের সমস্যা দেখা দিয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু দলের তরফে এই বিষয়ে কারোর প্রতিক্রিয়া মেলেনি। তবে তৃণমূল মুখপাত্রর ‘জাগো বাংলায়’ এই খবর প্রকাশিত হয়েছে।

শিল্প প্রসঙ্গে ‘মুখ্যমন্ত্রীর দুটি কুমির ছানা’ কটাক্ষ

চলতি বছর অগস্ট মাসেই আমেরিকা থেকে চোখের চিকিৎসা করে ফিরেছিলেন অভিষেক। সেখানে চিকিৎসকের সঙ্গে তাঁর একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। চিকিৎসা করিয়ে এক মাসের বেশি সময় পর কলকাতায় ফেরেন তিনি।

এরপর দুর্নীতি কাণ্ডে একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকি তাঁর স্ত্রী ও পরিবারের লোকজনকেও তলব করা হয়। জমা দিতে বলা হয় একাধিক নথি। তবে গত সপ্তাহেই তড়িঘড়ি তিনি পাড়িদেন দিল্লীতে। তবে কি উদ্দেশ্যে তাঁর দিল্লী যাত্রা তা খোলসা করেননি তিনি। কিন্তু জানা যায়, তিনি শুধু দিল্লী নয়, মুম্বইতেও যান।

এরই মাঝে চাড়া দিয়ে ওঠে তাঁর পুরনো চোখের সমস্যা। যদিও এবিষয়ে দলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। শুধুমাত্র তৃণমূল মুখপাত্রর ‘জাগো বাংলায়’ এই খবর প্রকাশিত হয়? ED-র হাত থেকে বাঁচার এটাই কি তবে নতুন ফন্দী? তবে কি চোখের সমস্যাকে ঢাল করেই ED-র চোখে ধুলো দেওয়ার চেষ্টা? এমনটাই শোড় উঠেছে বিরোধী মহলে। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর