ব্যুরো নিউজ, ৯ ডিসেম্বর: চাকরি সম্পত্তিতে কন্যারও হক আছে: হাইকোর্ট 

বিধবা বা বিবাহ বিচ্ছিন্না কন্যারা পরিবারের সদস্য হিসাবে অধিকার পাবেন। একইভাবে বিবাহিত কন্যারাও সেই অধিকার থেকে বঞ্চিত হবেন না। এবার সিঙ্গেল বেঞ্চের এমন রায় বহাল রাখলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বশাক ও সব্বার রসিদির ডিভিশন বেঞ্চ। শুক্রবার বিবাহিত কন্যা পরিবারের সদস্য হিসাবে গণ্য হবেনা বলে রাজ্যের আবেদন খারিজ করে দিলো হাই কোর্টের ডিভিশন বেঞ্চ।

রাজ্য জুড়ে লোহা, কয়লা ও বালি পাচারের অভিযোগে বিক্ষোভ

বছর দশেক আগে বীরভূমের রেখা পাল মামলা দায়ের করেছিলেন কলকাতা হাইকোর্টে। তাঁর প্রাপ্য উত্তরাধিকার সুত্রে চাকরি সংক্রান্ত মামলার আবেদন দশ বছর ধরে ঝুলেছিল কলকাতা হাইকোর্টে। একদশক আগে সিঙ্গেল বেঞ্চ বিশেষ কোটায় বিবাহিত মহিলাকে চাকরি দিতে সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দেয়। সেই নির্দেশই ডিভিশন বেঞ্চে মান্যতা পেল। রাজ্যের আবেদন খারিজ করে বিচারপতিদ্বয় বলেন রাজ্য সরকারের মামলা ঝুলিয়ে রাখার প্রবনতা অত্যন্ত আপত্তিকর। দশ বছর আগে কলকাতা হাই কোর্টের বিচারপতি অশোক দাস অধিকারী ওই মামলায় পিতার সম্পত্তিতে কন্যার অধিকারের পক্ষে রায় দিয়েছিলেন। দিনের পর দিন সরকারী আইনজীবী ওই মামলায় গরহাজির ছিলেন। ফলে ২০১৪ সালে বিচারপতি দাস অধিকারীর নির্দেশে কেন ১০ বছর ধরে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ফেলে রাখল তা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন ডিভিশন বেঞ্চ। ২০১২ সালে ১২ অক্টোবর পিতৃ সম্পত্তির ক্ষতিপূরণে প্রাপ্য চাকরি নিয়ে রাজ্য সরকার যে নির্দেশ জারি করেছিলো তা আর কার্যকর রইলো না।

বীরভূমের বক্রেশ্বরের তাপবিদ্যুত কেন্দ্র তৈরির জন্য রাজ্য সরকার জমি অধিগ্রহন শুরু করেন। সেখানে আবেদনকারী রেখা পালের বাবা জমি দেন। সম্পত্তির ক্ষতিপূরণে এরপর বিশেষ কোটায় চাকরির আবেদন করেন রেখা পাল। রাজ্য সরকার তাঁদের ২০১২- এর বিজ্ঞপ্তি দেখিয়ে জানিয়ে দেয় রেখা চাকরি পাওয়ার অধিকারি নয়। ওই মামলায় বিচারপতি দাস অধিকারী এক দশক আগেই জানিয়ে দিয়েছিলেন, কন্যা বা পুত্র বলে এভাবে সরকার বিভেদ করতে পারেনা। চার সপ্তাহের মধ্যে ওই চাকরি রেখাকে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি দাস অধিকারী। এবার ডিভিশন বেঞ্চের নির্দেশে সেই চাকরি পেতে চলেছেন রেখা। রেখার আইনজীবী আশিস চৌধুরীর বক্তব্য, বাবার মৃত্যুর পর রেখাই মায়ের দেখভাল করে। অথচ রাজ্য সরকার চাকরি দেওয়ার সময় লিঙ্গ বৈষম্য করার চেষ্টা করছে। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর