গোয়েন্দা চরিত্রে রুদ্রনীল

ব্যুরো নিউজ, ৩০ সেপ্টেম্বর: গোয়েন্দা চরিত্রে রুদ্রনীল

কখনও কমেডি আবার কখনও সিরিয়াস চরিত্রে রুদ্রনীল ঘোষের অভিনয় দক্ষতা সবাই দেখেছেন। কিন্তু এবার অভিনেতা হিসেবে নতুন চ্যালেঞ্জ রুদ্রনীলের কাছে। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, সায়ন্তন মুখোপাধ্যায়ের পরিচালনায় এক গোয়েন্দার চরিত্রে অভিনয় করবেন রুদ্রনীল।

প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি

গোয়েন্দার চরিত্রে রুদ্রনীলকে এর আগে অভিরূপ ঘোষ পরিচালিত ‘কে: দ্য সিক্রেট আই’ ছবিতে গোয়ন্দা চরিত্রে রুদ্রনীলকে দেখেছিলেন দর্শক। তবে এবার কলকাতা পুলিশের অতীতের এক গোয়েন্দার কার্যকলাপের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে সিরিজ়ের কাহিনি। যার নেপথ্যে ১৯৫৪ সালের একটি ঘটনা।

সিরিজের বাকি কাস্টিং এখনও চূড়ান্ত হয়নি বলেই খবর। গোয়েন্দার কর্মজীবন অবলম্বনে এই সিরিজে রুদ্রনীলের অভিনয় নিঃসন্দেহে বড় চমক বলেই মনে করছেন অনেকে। পরিচালক এর আগে ‘আমি সৌমিত্র’ নামের একটি তথ্যচিত্র তৈরি করেছেন। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর