কলকাতা
ব্যুরো নিউজ, ২৮ নভেম্বর: খাস কলকাতার বুকে উদ্ধার রক্তাক্ত দেহ 



ফের খাস কলকাতার বুক থেকে উদ্ধার করা হয়েছে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ। ঘটনাটি ঘটেছে কলকাতার শ্যামবাজার এলাকায়। ট্র্যাফিক পুলিশের কিয়স্কের ধারে রক্তাক্ত অবস্থায় ওই ব্যাক্তির দেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ জানিয়েছে, মৃত ওই ব্যক্তির মাথার পিছনে আঘাতের চিহ্ন ছিল। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে আরজি কর হাসপাতালে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।


ববি নিজের গাড়িতে উদ্ধার করলেন আহতদের
স্থানীয়দের দাবি, ওই ব্যক্তি পেশায় রাঁধুনি ছিল। এলাকায় সে রান্নার কাজ করতো। ঠিক কী ভাবে তাঁর মৃত্যু হল, কে বা কারা এর সঙ্গে জড়িত, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয়েরা ট্রাফিক পুলিশের কিয়স্কের সামনে দেহটি পড়ে থাকতে দেখেন। স্থানীয়েরা এরপর থানায় খবর দেন। ঘটনাস্থলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। ইভিএম নিউজ 
Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর