ব্যুরো নিউজ, ২ অক্টোবর: কলকাতা-সহ দুই বঙ্গে ভারী বৃষ্টি

আজ সকাল থেকেই কলকাতায় কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকবে। এর সাথে সাথে হাল্কা বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.৩ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রী কম ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.১ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পে আদ্রতার পরিমান সর্বোচ্চ থাকবে ৯৮ শতাংশ ও সর্বনিম্ন থাকবে ৮৩ শতাংশ।

দুর্যোগের মধ্যে নদীর চড়ায় আটকে যাত্রীবোঝাই ভেসেল | আতঙ্কিত যাত্রীরা

কলকাতার পাশাপাশি দঃ বঙ্গের বাকি জেলাগুলি যেমন দঃ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর ছারাও ঝারগ্রাম, পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারী করেছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার থেকে পুরুলিয়া সহ বাঁকুড়া, বীরভূমের মতো পশ্চিমের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উঃ বঙ্গের জেলাগুলি যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুরি, আলিপুরদুয়ারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারী করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকার কারনে মৎস্যজীবীদের সমুদ্রে নামতে বারণ করা হয়েছে। ইভিএম নিউজ


















