কলকাতায়

ব্যুরো নিউজ, ৩ ডিসেম্বর: কলকাতায় ফিরলেন অভিষেক 

শনিবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ কলকাতায় ফিরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবারই দুপুরে তিনি হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কলকাতা বিমানবন্দর থেকে, এরপর সন্ধ্যাতেই তিনি হায়দ্রাবাদ থেকে ফিরলেন কলকাতা বিমানবন্দরে।

চোখের চিকিৎসার জন্য শনিবার হায়দরাবাদ উড়ে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বেলা সাড়ে ১১ টা নাগাদ তিনি দমদম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হায়দরাবাদ উড়ে যান তিনি।

এর আগেও হায়দরাবাদে চিকিৎসা করাতে গিয়েছিলেন অভিষেক। এছাড়া পুজোর আগেই প্রায় একমাস আমেরিকায় (US) থেকে চোখের চিকিৎসা করিয়েছেন তিনি।

২০১৬ সালে বহরমপুরে দলীয় কর্মী সম্মেলন থেকে ফেরার পথে আচমকাই দুর্ঘটনার কবলে পড়েছিলেন অভিষেক৷ দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে সিঙ্গুরের কাছেই একটি ব্রেকডাউন ভ্যানকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় তাঁর কনভয়ের একটি গাড়ি৷ ফলে ঠিক পিছনে থাকা অভিষেকের গাড়িও নিয়ন্ত্রণ হারায়৷ বেশ কয়েকবার পাল্টি খেয়ে গিয়ে তাঁর গাড়ি এক্সপ্রেসওয়ের ধার বরাবর নিচে পড়ে যায়৷ ফলে মাথায়, ঘাড়ে, চোয়ালে  মারাত্মক চোট পান অভিষেক৷ সেই দুর্ঘটনার পর অভিষেকের চোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। তার চিকিৎসা চলছে এখনও। ইভিএম নিউজ

 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর