রাধিকা মার্চেন্টে

ব্যুরো নিউজ ৮ নভেম্বর : এ বছরের জুলাই মাসে ধনকুবের মুকেশ অম্বানি এবং নীতা অম্বানি রাজকীয়ভাবে তাদের ছোট ছেলের বিয়ে দিয়েছিলেন। বিয়ের মাত্র তিন মাসের মধ্যে আবারও অম্বানি পরিবারের সুখবর। শোনা যাচ্ছে, অম্বানি পরিবারের নতুন সদস্য আসতে চলেছে। ছোট বৌমা রাধিকা মার্চেন্ট শীঘ্রই মা হতে চলেছেন, এমন গুঞ্জন উঠেছে। বাবা হবেন ছোট ছেলে অনন্ত অম্বানি।

স্তন ক্যান্সার নির্ণয়ে প্রথম ক্লিনিক্যাল ট্রায়াল এস‌এসকেএম

বিয়ের আগে থেকেই নাকি সন্তানসম্ভবা ছিলেন তিনি ?

বিয়ের সাত মাসের মধ্যেই রাধিকা মা হচ্ছেন এমন খবর উঠে আসার পর থেকেই পরিবার ও বলিপাড়ায় আলোচনা শুরু হয়। কয়েক দিন ধরেই এই নিয়ে অনেক জল্পনা চলছিল। বলিপাড়ায় কিছু সূত্র জানিয়েছিল, রাধিকা হয়তো বিয়ের আগে থেকেই সন্তানসম্ভবা ছিলেন, তবে এই খবরের সঠিকতা নিয়ে কেবল অনুমানই করা হয়েছে। শোনা যাচ্ছে, ফেব্রুয়ারিতে অনন্ত ও রাধিকার সন্তান পৃথিবীতে আসতে পারে, তবে অম্বানি পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি।সাম্প্রতিক সময়ে রাধিকাকে বিভিন্ন অনুষ্ঠানে পেটে হাত দিয়ে ছবি তুলতে দেখা গিয়েছিল, যা দেখে মা হওয়ার গুঞ্জন আরও জোরালো হয়। কিন্তু গত দিওয়ালি পার্টিতে রাধিকা একটি প্যাস্টেল রঙের ডিজাইনার শাড়িতে উপস্থিত হয়ে এই গুঞ্জন নস্যাৎ করে দিয়েছেন। তার ছবিতে স্পষ্ট বুঝা যাচ্ছে যে, মা হওয়ার খবরটা সম্ভবত কেবল জল্পনা ছিল।

ওয়াশিং মেশিন ব্যবহার করার সময় সাবধান থাকুন, দীর্ঘদিন ওয়াশিং মেশিন ভালো রাখতে এড়িয়ে চলুন এই জিনিসগুলো 

বিয়ের পর থেকে রাধিকা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, কখনো মন্দিরে আবার কখনো দিওয়ালি পার্টিতে। কিছু দিন আগে তার ধুমধাম করে জন্মদিনও পালন করা হয়েছিল, যা নিয়ে কিছু জল্পনা তৈরি হয়েছিল। তবে এসব সবই ছিল রটনা, যা এখন অনেকেই বুঝে উঠেছেন।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর