ব্যুরো নিউজ, ২৭ নভেম্বর: হিন্দুদের ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার অভিযোগে গ্রেফতার মৌলবী

দিনের পর দিন ‘টোপ’ দিয়ে বহু হিন্দুকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করেছেন এক মৌলবী। ধর্ম বদলে নিলেই ভূত পালাবে, এমনই কথা বলে হিন্দুদের ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার অভিযোগ ভূত তাড়ানোর ওঝা নামে পরিচিত এক মৌলবীর বিরুদ্ধে।

বর্ধমানে গুরুনানক জয়ন্তী উদযাপন

উত্তরপ্রদেশের বাসিন্দা অভিযুক্ত মৌলবী সরফরাজ। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন অক্ষয় শ্রীবাস্তব নামে এক ব্যক্তি। স্থানীয় থানায় দায়ের করা অভিযোগে তিনি জানিয়েছেন, ২০১৭ সাল থেকে তার মা মিনু শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ। প্রতিবেশীদের পরামর্শে মৌলবী সরফরাজের কাছে গিয়েছিলেন মিনু। মৌলবী ভূত তাড়ানোর জন্য বাড়ি থেকে দেব দেবীর ছবি সরিয়ে ফেলতে বলেন প্রথমে। মিনু সেই কাজ করলে তাকে ইসলাম ধর্মে দীক্ষিত করা হয়। এমনকি ছেলে এবং বাড়ির অন্যদেরও ধর্ম বদলে ফেলতে চাপ দেন মৌলবী সরফরাজ।

সম্প্রতি এক মহিলা অদ্ভূত আচরণ করছিলেন। হঠাৎ করে তিনি কখনও হাঁসছিলেন, আবার কখনও কাঁদছিলেন। প্রতিবেশীদের পরামর্শ মেনে ওই মৌলবীর কাছে যান অসুস্থ মহিলা। অভিযোগ, ভূত তাড়ানোর নামে মৌলবী মহিলা ধর্ম পরিবর্তন করেন। মহিলার ছেলের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার মৌলবী। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর