ব্যুরো নিউজ, ৬ সেপ্টেম্বর: শেষ ‘ওহ লাভলি’র শো। 

২৫ আগস্ট মুক্তিপায় বিধায়ক মদন মিত্রের কেরিয়ারের প্রথম ছবি ‘ওহ লাভলি’। এই ছবি নিয়ে প্রথম থেকেই মদন ভক্তদের মধ্যে দেখা যায় বিশেষ উন্মাদনা। ছবি মুক্তির দিন মদন মিত্রের ছবিকে ১০০ লিটার দুধ দিয়ে স্নান করাতে দেখা যায় কামারহাটির একদল তৃণমূল কর্মী-সমর্থকদের। মদন ভক্তদের বলতে শোনা যায় ‘দক্ষিণ ভারতে রজনীকান্তের কোনও সিনেমা বের হলে দুধ দিয়ে রজনীকান্তের ছবিকে স্নান করানো হয়, তেমনই আমরাও দাদার ছবি ১০০ লিটার দুধ দিয়ে স্নান করালাম। এটা দাদার প্রথম ছবি। এ ছবি সুপারহিট হবে।’

ChatGPT চালাতে গিয়ে OpenAI-এ ধাক্কা?

২৫ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত পেক্ষাগৃহে চলে ‘ওহ লাভলি’। বুধবার অর্থাৎ জন্মাষ্টমীর দিন শেষ হয় বিধায়ক মদন মিত্রের প্রথম টলিউড ছবির শো। এদিন বিধায়ক নিজেই উপস্থিত ছিলেন ভবানীপুরের বিজলী সিনেমা হলে। ছবির লাস্ট ডে লাস্ট শো দেখে দর্শকদের ধন্যবাদও জানান তিনি। নিজেই স্বীকার করেন, এই ছবির জন্য দর্শকদের অভাবনীয় সাড়া পেয়েছেন। দিনটা যেহেতু কৃষ্ণ জন্মের, তাই আজ নিজের নাতি-সহ ভবানীপুরের ১০ শিশুকে কৃষ্ণ বেশে সাজিয়ে, নিজেও রাজকীয় বেশে সিনেমা হলে এসেছেন লাভলি মদন মিত্র। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর