ইভিএম নিউজ ব্যুরো, ২১ এপ্রিলঃ (Latest news) শুঁড়ে পেঁচিয়ে আছাড়, গোপিবল্লভপুরে হাতির তান্ডবে মৃত ১ আবারও হাতির হানায় মৃত্যু হল এক যুবকের। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে গোপীবল্লভপুর ১নং ব্লকের গোপালপুর গ্রামে।

 

পুলিশ সুত্রে খবর, মৃত যুবকের নাম অমির হাতি বয়স ১৯ ।বাড়ি গোপীবল্লভপুর ২ নং  ঘোড়াইডাঙা গ্রামে। জানা গিয়েছে, অমির তেঁতুলিয়া গ্রামে নিজের মামারবাড়িতে থেকে বাকড়া স্কুলে পড়াশোনা করত। গতকাল রাতে প্রায় ১৪ টি হাতির দল হঠাৎই গোপালপুর গ্রামে তাণ্ডব চালায়।ঠিক সেই সময় অমির তার বন্ধুদের সঙ্গে হাতি তাড়াতে গেলে একটি দলছুট হাতি পিছন দিক থেকে এসে অমিরকে শুঁড়ে তুলে আছাড় মারে।আর তাতেই মৃত্যু হয় এই যুবকের।

খবর পেয়েই বনদফতর, গোপীবল্লভপুর থানার পুলিশ এবং স্থানীয়রা  তড়িঘড়ি তাকে সেই স্থান থেকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের নিয়ে যান। সেখানেই চিকিৎসা চলাকালীন অমিরের মৃত্যু হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা মর্গে নিয়ে গিয়েছে পুলিশ ।( EVM News)

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর