Nouka dubi

ব্যুরো নিউজ, ২৬ মে : ঘূর্ণিঝড় রেমাল-এর প্রভাব যে প্রতিবেশী দুই দেশেই পড়বে তা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। সেই মত জানানোও হয়েছিল যে রবিবার রাতে সুন্দরবন ও বাংলাদেশের মধ্যে কোনও জায়গায় ল্যান্ডফল হতে পারে। সেই মত সতর্কতাও জারি করা হয়েছিল। তবে রবিবার সকালে বাংলাদেশের বাগেরহাট জেলায় ঘটল বিপর্যয়।

তীব্র দাবদাহ রাজস্থানে, তাপমাত্রা পৌঁছেছে ৫০ ডিগ্রিতে

রেমাল সতর্কতার মাঝেই নৌকাডুবি!

মোংলা নদীতে ডুবে গেল যাত্রীবাহী একটি ট্রলার। জানা গিয়েছে, ওই নৌকায় প্রায় ৮০ জন যাত্রী ছিল। সাধারণত একটি ট্রলারে যত সংখ্যক যাত্রী থাকার কথা। তার থেকে অনেক বেশি সংখ্যায় যাত্রি ছিল ওই নৌকায়। জানা গিয়েছে ওই ট্রলারটি মোংলার নৌবন্দরের কাছাকাছি এসেই ডুবে যায়। ফলে, বেশ কয়েকজন সাঁতরে তীরে পৌঁছালেও এখন নিখোঁজ বহু। ঘটনায় উদ্ধার কাজে নৌ পুলিশ, দমকল ও উপকূলরক্ষী বাহিনীর ডুবুরিরা তল্লাশি চালাচ্ছে। তবে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ঘূর্ণিঝড়ের সতর্কতা থাকলেও কেন অত্যাধিক সংখ্যক  যাত্রী নিয়ে ওই ট্রলারটি নদী পারাপার হচ্ছিল সেই নিয়েও উঠছে প্রশ্ন। তবে ,মনে কতা হচ্ছে বেশি মুনাফার লোভে ট্রলার চালকরা অতিরিক্ত যাত্রী নিয়ে নদী পার করছিলেন। তবে ঘটনায় যাত্রীদের পরিবার ক্ষোভ উগড়ে দেয়। পুরসভার একটি টোল কাউন্টারে ভাংচুরও চালায় তারা।  তবে এখন মোংলা নদীতে ট্রলার চলাচল বন্ধ করা হয়েছে বলে জানা গিয়েছে।

BJP Helpline

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর