ব্যুরো নিউজ, ২২ জানুয়ারি: রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে রাজনগরে শোভাযাত্রা

আজ উত্তরপ্রদেশের অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা। সেই অনুষ্ঠান উপলক্ষে রাজনগরে রামলালা কমিটির পক্ষ থেকে একটি শোভাযাত্রা ও পূজা অর্চনার আয়োজন করা হলো।

দীর্ঘ অপেক্ষার অবসান | অযোধ্যায় সম্পন্ন রামলালার প্রাণ প্রতিষ্ঠা

শোভাযাত্রার উদ্যোক্তাদের পক্ষ থেকে পল্টু পদ ধীবর জানান, এই শোভাযাত্রা রাজনগরের লালা পাড়ার রামলালা মন্দির থেকে শুরু হয়ে রাজনগর বাজার পরিক্রমা করেছে।

অপরদিকে রাজনগরের গড়দরজা গ্রামে হনুমান মন্দিরে পূজা অর্চনা আয়োজিত হয়। উদ্যোক্তাদের পক্ষে সজল গড়াই জানান, অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে হনুমানজির মন্দিরে পূজা অর্চনার আয়োজন করা হয়েছে। পাশাপাশি ভক্তদের প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে। ইভিএম নিউজ 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর