ব্যুরো নিউজ, ১ সেপ্টেম্বর: ‘মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ’।’ আগলি বার ৪০০ পার’

‘মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, আগলি বার ৪০০ পার’। পাশাপাশি ওসি কে উপনির্বাচন থেকে দুরে রাখার আবেদন।

কোটি কোটি টাকা ঢুকেছে একাউন্টে: শুভেন্দু

ধুপগুড়ি উপ-নির্বাচনের পূর্বেই ধুপগুড়ি পৌঁছন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার জলপাইগুড়িতে ধুপগুড়ি উপ-নির্বাচন প্রসঙ্গে জলপাইগুড়ি সার্কিট হাউসে ধুপগুড়ি উপ নির্বাচনের পুলিশ ও সাধারণ পর্যবেক্ষকদের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “I.N.D.I.A লিখলেই দেশ ভক্ত হয়ে যায় না, তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ইন্ডিয়ান মুজাহিদীন রাও ইন্ডিয়ান লেখে। আগামী লোকসভা নির্বাচনে মোদীজির নেতৃত্বে ৪০০ আসন পার করবে দল”। পাশাপাশি এদিন কৌশিক চন্দ্র নামের এক রাজ্য সরকারী আধিকারিক ও বানারহাট থানার পুলিশ অফিসারকে ধুপগুড়ি উপ-নির্বাচন থেকে সরিয়ে রাখার আবেদনও রাখেন তিনি।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর