মিষ্টির

ব্যুরো নিউজ, ২৫ ডিসেম্বর: মিষ্টির দোকানের গোডাউনে দমবন্ধ হয়ে মৃত ২ 

সোমবার সকালে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর থানার অন্তর্গত উইলিয়াম কেরি সংলগ্ন একটি মিষ্টির দোকানের গোডাউনে  একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সেই মিষ্টির দোকানের গোডাউন থেকে ৮ জন কর্মীকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় মারা গিয়েছেন দোকানের ২ কর্মী। মৃত দুই কর্মী হলেন বছর ২২ এর অতনু রুইদাস ও বছর ২১ এর বিধান মণ্ডল। বাকি ৬ জন আশঙ্কাজনক অবস্থায় এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কারিগরদের সকলেই বাঁকুড়ার বেলিয়াতোড়ের বাসিন্দা।

মিষ্টির দোকানের গোডাউনের ভিতরে দম বন্ধ হয়ে মৃত্যু হলো দুই কারিগরের। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে মিষ্টির দোকান বন্ধ করে সেই মিষ্টির দোকানের পিছনের ঘরের গোডাউনে ওই দোকানের ভিতরে থাকা ৮ জন কারিগর ঘুমোতে চলে যান। মাঝরাতে হঠাৎ সকলের শ্বাস নিতে কষ্ট হয়। ফলে দোকানের মালিক মিলন মণ্ডলকে তাঁরা ফোন করে বিষয়টা জানান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান দোকানের মালিক মিলন। এরপর গোডাউনের দরজায় ধাক্কা দিতে শুরু করেন তিনি। কোনও সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতে বাধ্য হন দোকানের মালিক।

বারুইপুরে এক মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

এই ঘটনা প্রসঙ্গে মিলন বলেন, “ফোনে খবর পেয়েই ছুটে চলে আসি। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। ১৫-২০ মিনিট ধরে ডাকাডাকি করার পর দরজা ভাঙতে হয়। দরজা খুলে দেখি যিনি আমায় ফোন করে ডেকেছিলেন, তিনি অচেতন অবস্থায় দরজার সামনে পড়ে রয়েছেন”। কী ভাবে গোডাউনের ভিতর দমবন্ধ হয়ে কর্মীরা জ্ঞান হারালেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে, গোডাউনের ভিতরে রাখা গ্যাস সিলিন্ডার লিক করেই গোটা ঘরে ছড়িয়ে পড়লে দম বন্ধ হয়ে যায় দোকানের কর্মীদের।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। তবে এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ। আসানসোল দুর্গাপুর থানার পুলিশ কমিশনারেটের এসিপি তথাগত পাণ্ডে বলেন, “সম্ভবত মিষ্টির দোকানের যে উনুনে রাতের দিকে কয়লা দিয়ে রাখা হয়, তার বিষাক্ত ধোঁয়া থেকেই এই ঘটনা ঘটেছে”। ইভিএম নিউজ 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর