মামরে

ব্যুরো নিউজ, ৯ ডিসেম্বর: মামরের মতে শিল্পী বোলার সামি

ভারতীয় দলের বোলিং কোচের থেকে এইবার দরাজ সার্টিফিকেট পেলেন ভারতীয় পেসার মহম্মদ সামি। তিনি অকপটে জানিয়ে দিলেন, সামির মতো শিল্পী বোলারকে তৈরি করার ক্ষমতা কোন কোচের নেই। শুক্রবার কোচ পরশ মামরে বলেন, বিশ্বকাপে সব ম্যাচে খেলেননি সামি। প্রথমে ৪ টি ম্যাচ তিনি মাঠের বাইরে ছিলেন। তারপর নেমে উইকেট পেয়েছেন সর্বোচ্চ ২৪ টি। ৩৩ বছর বয়সে যে সামির ভারতীয় দলে এখনো অনেক কিছু দেওয়ার আছে তা বুঝিয়ে দেন মামরে। তাঁর মতে শুধু দক্ষতাই যথেষ্ট নয়। সামি জন্মেছে সহজাত দক্ষতা নিয়েই। তাঁর সঙ্গে রয়েছে তাঁর কঠোর পরিশ্রম, উইকেট নেওয়ার খিদে।

কাটল জট! শান্তিনিকেতনে হচ্ছে পৌষমেলা

সামির উত্তরসুরি নিয়ে একটি প্রশ্নের উত্তরে মামরে বলেন, সামির মতো বোলার তৈরি করে দেওয়া যায়না। কোন কোচের পক্ষেই তা সম্ভব নয়। উইকেটের দুদিকেই সমানভাবে যখন তখন সিম করতে পারে সামি। এইধরনের যদি কোন বোলার উঠে আসে তবেই সে সামির মতো হতে পারে।

অনেক বোলারই সিমের উপর বল করলেও ব্যাটসম্যানের কাছে গিয়ে তা সোজা হয়ে যায়। সেই সঙ্গে একটানা অনেক ওভারই বল করতে পারেন সামি। যেহেতু তাঁর বোলিং রান আপ ভালো তাই দুরের ফিল্ডিং ও খুব ভালো করতে পারেন সামি। দলের অনেকেই মনে করেন টানা পেস বল করলেও সামি সহজে ক্লান্ত হয়ে পড়ে না।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর