না

ব্যুরো নিউজ, ৮ নভেম্বর: মাটির প্রদীপের চাহিদা না থাকা সত্ত্বেও আশাবাদী ব্যবসায়ীরা

শিলিগুড়িতে মাটির প্রদীপের চাহিদা না থাকার সমান। তবুও ব্যবসায়ীরা প্রদীপের বিক্রি হওয়ার আশা রাখছেন। আর কয়েকদিন বাকি আলোর উৎসব দীপাবলি অর্থাৎ শ্যামা পুজো আসতে। তার আগে অবশ্য রয়েছে ১৪ প্রদীপ জ্বালানোর নিয়ম। আজ থেকে দশ বছর আগেও মাটির প্রদীপের চাহিদা ছিল তুঙ্গে।  শিলিগুড়িতে রীতিমতো কালীপুজোর সময় মাটির প্রদীপের চাহিদা আরো বেড়ে যেত। মাটির প্রদীপ কিনবার জন্য রীতিমতো লাইন পড়ে যেত দোকানগুলিতে।

আসন্ন কালীপুজো উপলক্ষে কলকাতা পুলিশের সমন্বয় সভা

তবে এখন সময় বদলেছে আর তার সাথে সাথে বদলেছে সে যুগ। মাটির প্রদীপের আর সেইরকম চাহিদা নেই। এল ই ডি লাইট, ও টুনি লাইটের জন্য মাটির প্রদীপের চাহিদা এখন তলানিতে গিয়ে ঠেকেছে। তবে অন্যান্য বছরের মতো এই বছরেও শিলিগুড়িতে ভালো বিক্রির আশায় বুক বেধেছেন প্রদীপের দোকান নিয়ে বসা ব্যবসায়ীরা। শিলিগুড়ির বিধান মার্কেট সহ বিভিন্ন বাজার গুলিতে দেখা যাচ্ছে মাটির প্রদীপ বিক্রি করতে বসেছে ব্যবসায়ীরা।

এই বিষয়ে এক ব্যবসায়ীকে জিজ্ঞেস করলে তিনি জানান, আগের মত আর চাহিদা নেই মাটির প্রদীপের। বিক্রি যতটা হওয়া উচিত সেই অর্থে হচ্ছে না। এছাড়া তিনি আরো জানিয়েছেন, দোকানের সংখ্যা বেড়ে গিয়েছে। যার কারণেও বিক্রিতে ভাটা পড়েছে।তবুও ব্যবসার তাগিদে, ও রুজি রোজগারের তাগিদে আশা করছেন কালীপুজোর আগে ভালোই বিক্রি হবে মাটির প্রদীপ। ইভিএম নিউজ 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর