মঙ্গলচন্ডী

ব্যুরো নিউজ, ২৯ নভেম্বর: মঙ্গলচন্ডীর পুজোর বিশেষ আয়োজন 

 

দুর্গাপুজো, কালীপুজো, ও জগদ্ধাত্রী পুজোর পর, এইবার দুর্গাপুর ২৩ নম্বর ওয়ার্ডে এম এ এম সি ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় আয়োজন করা হয় শ্রী শ্রী মা মঙ্গলচন্ডীর পুজোর।

 

রাস্তার বেহাল দশা| দুর্ঘটনা নিত্যসঙ্গী 

ইয়ংস্টার ক্লাব প্রেসিডেন্ট তপন মজুমদার জানান, এই পুজো ২০০৯ সাল থেকে শুরু হয়েছে। প্রতিবছর এই পুজো ধুমধাম করে আয়োজিত হয়। এলাকাবাসীরা এই দিনের অপেক্ষায় তাদের বুক বেঁধে রাখে।

 

আয়োজন করা হয় বিশেষ ভোগের। ক্লাবের পক্ষ থেকে বিতরণ করা হয় এই ভোগ। প্রায় দুই হাজার থেকে তিন হাজার ভক্তদের জন্য এই ভোগের আয়োজন করা হয়। সমগ্র দুর্গাপুর বাসীর মঙ্গল কামনার জন্য এই পুজোর আয়োজন করা হয় বলে জানান ইয়ংস্টার ক্লাব প্রেসিডেন্ট তপন মজুমদার। ইভিএম নিউজ  

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর