ভিকি

ব্যুরো নিউজ, ২৫ নভেম্বর: ভিকি যাদব খুনের ঘটনায় ধৃত ২ 

জগদ্দল শ্যুট আউট কাণ্ডে অঙ্কিত কুমার সিং ওরফে রিংকু ও রাহিস আলী নামে দুজনকে গ্রেফতার করেছে ব্যারাকপুর থানার পুলিশ। দুজনেই ভাটপাড়ার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর।

সাতসকালে ফের খুন শহর কলকাতায়

গত ২২ শে নভেম্বর ভর সন্ধ্যে বেলায় ভাটপাড়া পৌরসভার অন্তর্গত ১৭ নম্বর ওয়ার্ডের গুপ্তা বাগান এলাকায় পুরানী ক্লাবের পাশে ভিকি  যাদব নামে তৃণমূল কর্মীকে বাড়ির সামনে গুলি করে দুজন দুষ্কৃতী। বাইকে চেপে ওই দুজন দুষ্কৃতী আসে। কথা বলতে বলতে ভিকি যাদবকে লক্ষ্য করে ৯ রাউন্ড গুলি করে এলাকা থেকে চম্পট দেয় তারা।

 

কিছুক্ষণের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়ে ওই তৃণমূল কর্মী। তৎক্ষণাৎ তাকে স্থানীয়রা উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার ক্রমশ অবস্থার অবনতি হয়। সাথে সাথে সেখান থেকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাকে স্থানাতরিত করা হয়। কলকাতা নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই যুবকের।

ভাটপাড়া পৌরসভার অন্তর্গত ১৭ নম্বর ওয়ার্ডের একজন তৃণমূল কর্মী ছিলেন ভিকি যাদব। তবে গুলির করার নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়। এলাকা জুড়ে বেশ আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে দুজনকে আটক করেছে পুলিশ। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের উদ্যোগে পুলিশের জালে অঙ্কিত কুমার সিং ওরফে রিংকু ও রাহিস আলী নামে দুজন দুষ্কৃতি ধরা পরে। ইভিএম নিউজ 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর