ভারত

ব্যুরো নিউজ, ২০ নভেম্বর: ‘ভারতগামী জাহাজ হাইজ্যাক করেছে ইরানের হুথি জঙ্গিরা’

তুরস্ক থেকে ভারতে আসা একটি পণ্যবাহী জাহাজ হাইজ্যাক করে ইয়েমেনের হুথি জঙ্গিরা। এমনই দাবি ইজরায়েলের। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যলয় জানিয়েছে, জাহাজে ইজরায়েলের কোনও নাগরিক নেই। জাহাজে ৫০ জন ক্র, সদস্য ছিল। তবে জাহাজ হাইজ্যাকের বিষয়টি নিশ্চিত করেছে ইজরায়েলের সেনা বাহিনী।

চলতি সপ্তাহেই কি বঙ্গে নামতে চলেছে তাপমাত্রার পারদ?

ইজরায়েলের অভিযোগ, ইয়েমেনের হুথি মিলিশিয়া গোষ্ঠী দক্ষিণ লোহিত সাগর থেকে একটি ব্রিটিশ মালিকানাধীন ও জাপানি চালিত পণ্যবাহী জাহাজ হাইজ্যাক করেছে। এটি ইরানের সন্ত্রাসবাদী গোষ্ঠীর কাজ। বিশ্বের কাছে এটি একটি অত্যান্ত গুরুত্বপূর্ণ ঘটনা।

কার্গো জাহাজটি ব্রিটিশ কোম্পানির মালিকানাধীন। একটি জাপানি ফার্ম এটি পরিচালনা করে। জাহাজটি ভারতের দিকে আসছিল। ইরান সমর্থিত হুথিরা লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ রয়েছে এমন জাহাজগুলিকে টার্গেট করবে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিল। ইজরায়েলি বহিনী প্যালেস্টাইনের ওপর অগ্রাসন বন্ধ না করলে হুথি জঙ্গিরা এজাতীয় ক্রিয়াকলাপ চালিয়ে যাবে বলেও জানিয়ে দিয়েছে। পাশাপাশি ড্রোন দিয়েও হামলা চালান হবে বলেও জানিয়েছে।

হুথি জঙ্গিরা ইরানের সমর্থনে ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে। এখন তাদের হাতেই দেশের বিরাট নিয়ন্ত্রণে রয়েছে। এর আগে হুথিরা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরসাহীতেও হামলা চালিয়েছিল। সংবাদ মাধ্যমের সাহায্য নিয়ে লেখা। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর