দুষ্কৃতী

ব্যুরো নিউজ, ০৬ জানুয়ারি: বোমা মেরে দুষ্কৃতীদের কোর্ট চত্বর ওড়ানোর হুমকি 

শুক্রবার পাটনা হাইকোর্ট-সহ দেশের অন্যান্য আদালতকে উড়িয়ে দেওয়ার হুমকি দেয় দুষ্কৃতীরা। একটি ইমেলের মাধ্যমে পাটনা হাইকোর্টকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। খবর পাওয়া মাত্রই পুলিশ বোমা স্কোয়াড সহ পাটনা আদালতে পৌঁছালে সন্দেহজনক কিছু খুঁজে পায়নি।

শেখ শাহজাহানের বাংলাদেশে পালানোর আশঙ্কা | বি এস এফ- কে সতর্ক ইডির

এই ঘটনা প্রসঙ্গে ডেপুটি পুলিশ সুপার কৃষ্ণ মুরারি প্রসাদ জানান, আদালতের রেজিস্ট্রার এই হুমকিমূলক ই-মেইল পাওয়ার পরেই পুলিশকে সতর্ক করেছিল। এরপরেই বম্ব স্কোয়াড, অ্যান্টি-টেরর স্কোয়াড ও একটি স্নিফার ডগ স্কোয়াডকে আদালতে পাঠানোর পরে সন্দেহভাজন কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন পাটনা পুলিশের প্রধান ডিএসপি। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তাঁরা ই-মেইল ঠিকানা যাচাই করছে। ইভিএম নিউজ 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর