ভূমিকম্পে

ব্যুরো নিউজ, ২৭ ডিসেম্বর: পর পর দুবার ভূমিকম্পে কেঁপে উঠলো লেহ ও লাদাখ 

২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিনের মাঝরাতে কেঁপে উঠেছিল লাদাখ। কম্পনের উৎসস্থল ছিল জম্মু-কাশ্মীরের কিস্তওয়াড় জেলায় ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে প্রথম কম্পনের তীব্রতা ছিল ৩.৭। প্রথম কম্পনের পর তার কয়েক ঘণ্টার মধ্যেই দ্বিতীয়বার কাঁপল লাদাখ। রিখটার স্কেলে দ্বিতীয় ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৫। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)- এর রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার ভোর ৪ টে ৩৩ মিনিট নাগাদ দ্বিতীয় কম্পন অনুভূত হয়। দ্বিতীয় কম্পনের উৎসস্থল ছিল লেহ জেলার থাং গ্রাম। পর পর এই কম্পনের ফলে লেহ ও লাদাখে ব্যাপক আতঙ্ক ছড়ায়। যদিও এই দু’টি ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

কুয়াশার দাপট অব্যাহত | বন্ধ ফেরি পারাপার

তবে এর আগেও চলতি মাসেরই ২০ তারিখে কেঁপে উঠেছিল লাদাখ। সেই সময়ও কম্পনের উৎসস্থল ছিল জম্মুর কিস্তওয়াড় জেলা। আর কম্পনের মাত্রা ছিল ৩.৪। তার পরই তিন দিনের মধ্যে মোট ১১ বার কম্পন অনুভূত হয়েছে জম্মু-কাশ্মীর ও লাদাখে। এনসিএস জানিয়েছে, গত কয়েক দিনে যে ভূমিকম্প হয়েছে জম্মু-কাশ্মীর ও লাদাখে, সেই সব কম্পনের উৎসস্থল ছিল জাসকর কার্গিল ও কিস্তওয়াড়।

এই সময় জম্মু-কাশ্মীর, লেহ ও লাদাখে প্রচুর পর্যটক বেড়াতে যান। গত কয়েক দিনের মধ্যে বেশ কয়েক বার কম্পন অনুভূত হওয়ায় স্বাভাবিকভাবেই পর্যটকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। ইভিএম নিউজ 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর