দুর্গা

ব্যুরো নিউজ, ২১ অক্টোবর: নলহাটির দুর্গাপুজোর এ বছরের থিম ‘বৃদ্ধাশ্রম’ 

 

বীরভূমের নলহাটি থানার অন্তর্গত, বাউটিয়া গ্রামের শিবতলা সার্বজনীন দুর্গাপুজো সমিতির মন্ডপ। এই গ্রাম,  নলহাটি শহর থেকে, ৬ কিলোমিটার দূরত্বে অবস্থিত। শহরাঞ্চলের মতো এ বছর এখানে ‘বৃদ্ধাশ্রম’ থিমে মন্ডপ সেজেছে। যা দেখতে দূর দূরান্ত থেকে ভিড় করছেন মানুষেরা।

চকদিঘির সিংহরায় পরিবারের দুর্গাপুজোয় ব্রাত্য মহিলারা

পুজো কমিটির উদ্যোক্তারা জানান বর্তমান যুগে বৃদ্ধ বাবা মা- কে ছেলেমেয়েরা ঠিকঠাক  দেখে না। অনেকে আবার বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। আমাদের প্রচেষ্টা সেই সব সন্তানদের কাছে একটি সচেতন মূলক বার্তা পৌঁছানো। যাতে তাদের মানবিক দিক উদয় হয়।

 

সমাজকে সচেতনমূলক একটি বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে এখানে। যাতে আগামী প্রজন্মের বৃদ্ধ বাবা মায়ের ছেলেমেয়েরা মা বাবার সঙ্গে একইসঙ্গে থাকে। ইভিএম নিউজ 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর