দীপকের
ব্যুরো নিউজ, ২৯ অক্টোবর: দীপকের গডে দীপকের ফুল বদল| BJP-র সাহায্য নিখোঁজ ছেলেকে পেয়েই দলবদল

দেবের গড় ঘাটালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন পঞ্চায়েত সদস্য় দীপক ভট্টাচার্য। দীপক বাবুর  ছেলে ৩ দিন ধরে নিখোঁজ ছিলেন, সেই ছেলেকে উদ্ধারে সাহায্য করেছিলেন স্থানীয় বিজেপি বিধায়ক। শনিবার ছেলেকে ফিরে পান দীপক ভট্টাচার্য। এরপরই রবিবার সকালে ঘাসফুল ছেড়ে পদ্মফুলে তৃণমূলের পঞ্চায়েত সদস্য। স্বাভাবিকভাবেই এই ঘটনায় তৈরি হয়েছে রাজনৈতিক চাঞ্চল্য়

কেরালার এর্নাকুলামে পর পর বিস্ফোরণ! নেপথ্যে কি জঙ্গি যোগ?

ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের ইরপাড়া পঞ্চায়েত এলাকার। ঘাটাল ব্লকের ইরপাড়া পঞ্চায়েত ছিল বিজেপির দখলে। উপসমিতি গঠনের আগে বিজেপির এক সদস্য তৃণমূলে যোগ দেন। এ নিয়ে চূড়ান্ত  রাজনৈতিক সংঘর্ষ তৈরি হয়। এর ফলে বন্ধ হয়ে যায় উপ সমিতি গঠন প্রক্রিয়া। এই ঘটনার মাঝেই তৃণমূলের জয়ী সদস্য় দীপক ভট্টাচার্যের বিজেপিতে যোগ। যা নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক চাঞ্চল্য়। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর