প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ব্যুরো নিউজ, ২৬ নভেম্বর: তেজস যুদ্ধবিমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

তেজস যুদ্ধবিমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার বেঙ্গালুরুতে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের সদর দফতরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। মূলত দ্বিতীয় প্রজন্মের তেজস যুদ্ধবিমানের প্রস্তুতি কতটা, এদিন তা খতিয়ে দেখেন খোদ প্রধানমন্ত্রী।

এরপর তেজস যুদ্ধবিমানে সওয়ার হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় ২০ মিনিট তেজস যুদ্ধবিমানে সফরও করেন তিনি। পরে নিজের X হ্যান্ডেলে পোস্ট করে তাঁর অসামান্য অভিজ্ঞতার কথা ভাগ করে নেন তিনি।

বড় নাশকতার ছক বানচাল! জম্মু ও কাশ্মীরে গ্রেনেড-সহ গ্রেফতার ২

সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয় প্রধানমন্ত্রীর সেই ছবি। লাইক-শেয়ারের বন্যা বইতে থাকে। কিন্তু এ নিয়েও শুরু রাজনীতি!

প্রধানমন্ত্রীর তেজস যুদ্ধবিমানে চড়া নিয়েও কটাক্ষ করতে ছাড়ল না কংগ্রেস। কংগ্রেসের তরফে জয়রাম রমেশ কটাক্ষ করে বলেন, “নির্বাচনের আগে ছবি তোলার মাস্টার।” প্রধানমন্ত্রীকে আক্রমণ তিনি বলেন, এখন নিজের কৃতিত্ব বলে যেগুলি দাবি করেন, তা ২০১৪ সালের আগে কার প্রচেষ্টা সফল হয়েছে। কিন্তু তার কৃতিত্ব দেন না।” ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর