ব্যুরো নিউজ, ৮ সেপ্টেম্বর: ডেঙ্গু সচেতনতায় পুরসভার কর্মীদের পোষাক প্রদান।

বর্ষাকালে প্রবল ভাবে বাড়ে ডেঙ্গু উপদ্রব। রাজ্যের মানুষকে ডেঙ্গুর হাত থেকে সুরক্ষিত রাখতে বিশেষ ভূমিকা গ্রহন করে চলেছে স্বাস্থ্য দফতর ও প্রশাসন। ডেঙ্গু সচেতনতায় গ্রহন করা হয়েছে একাধিক কর্মসূচি। তার পরেও বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।

ম্যালেরিয়া রোধে মেডিকেটেড মশারি বিতরণে পুরসভা

পুরসভার সঙ্গে বিমাতৃসুলভ আচরণ! দায়ের মামলা

পুর এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে এলাকায় এলাকায় নজদারি বাড়াতে এবার পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত পুরসভার পক্ষ থেকে সাফাই কর্মী ও পুর কর্মীদের পোষাক প্রদান করা হয়।বৃহস্পতিবার তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ন রায় পুরসভার সাফাই কর্মী, স্বাস্থ্য কর্মী সহ প্রায় ৩৫০ জনের হাতে হলুদ ও সবুজ রংয়ের পোষাক তুলেদেন।

পোষাক প্রদানের পর তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ন রায় জানান, পুর কর্মীদের ডেঙ্গু সচেতনতার কাজের সুবিধার্থে এই ধরনের পোষাক প্রদান করা হয়েছে। অনেক সময় পুর কর্মীরা ওয়ার্ডে ওয়ার্ডে কাজ করতে গেলে তাদের ভীষণ সমস্যার মুখে পড়তে হয়। তারা যাতে সমস্যায় না পড়ে। সুন্দর ভাবে কাজ করতে পারে, সাধারণ মানুষ যাতে তাদের চিনতে পারে সেই জন্য এই উদ্যোগ।

তাম্রলিপ্ত পুরসভায় এখনও পর্যন্ত সেই ভাবে আক্রান্তের সংখ্যা না থাকলেও এক পরিযায়ী শ্রমিকের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। পুরবাসীরা যাতে সুস্থ থাকে সেই জন্য তাম্রলিপ্ত পুরসভার পক্ষ থেকে ব্লিচিং ছড়ানো, স্প্রে করা, ধোঁয়া দেওয়া ও গাপ্পি মাছ ছাড়ার কাজ চালানো হচ্ছে। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর