ট্রাকের

ব্যুরো নিউজ, ১ ফেব্রুয়ারি: ট্রাকের ধাক্কা। মৃত একাদশ শ্রেনীর পড়ুয়া 

সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো এক নাবালিকার। জানা গিয়েছে, মৃতা ওই নাবালিকার নাম অপু ঘোষ। তার বয়স ১৭ বছর। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কাঁকসায়। মৃতা ওই নাবালিকা কাঁকসার রক্ষিতপুরের বাসিন্দা। সে একাদশ শ্রেণীর পড়ুয়া।

বাহাদুরসাদী ইউনিয়নে অনুষ্ঠিত আওয়ামী লীগের গণ সংবর্ধনা উৎসব

ঘটনায় স্থানীয় বাসিন্দারা পথে নেমে ওই ঘাতক ট্রাকের গায়ে আগুন লাগিয়ে অবরোধ দেখাতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী। এরপর পুলিশের বিরুদ্ধে তুমুল ক্ষোভ উগড়ে দেয় অবরোধকারীরা। জানা গিয়েছে, বুধবার রাত পৌনে আটটা নাগাদ মলানদিঘি এলাকার টিউশন থেকে এক বন্ধুর সাথে বাড়ি ফিরছিল ওই নাবালিকা। তখনই কাঁকসার লোহাগুরি এলাকায় প্রচন্ড গতিতে থাকা একটি সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে।

এরপর আশঙ্কাজনক অবস্থায় ওই নাবালিকাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনে।

 

মৃতা নাবালিকার কাকা দেবপ্রকাশ ঘোষ অভিযোগ করেন, পুলিশের গাফিলতির জেরে তাদের মেয়েকে এইভাবে মরতে হলো। নিত্যদিন ভারী গাড়ি চলাচলের জেরে আতঙ্কের মধ্যে যাতায়াত করতে হয় তাদের। ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। ইভিএম নিউজ 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর