ব্যুরো নিউজ, ৩১ আগস্ট: চোখ সুস্থ রাখতে অভিনব পদক্ষেপ। চোখ মানুষের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। সেই চোখকে সুস্থ রাখতেই অভিনব পদক্ষেপ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের চক্ষু বিভাগের।

রাখি বন্ধনের এ যেন এক অন্যরকম উপহার। সাধারণ মানুষের স্বার্থে সম্পূর্ণ বিনামূল্যে বুধবার খাতড়া মহকুমা প্রশাসনের ব্যবস্থাপনায় গুরুসদয় মঞ্চে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হল জেলার চক্ষু বিশেষজ্ঞদের তরফে। এই চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার চিকিৎসক সপ্তর্ষি চট্টোপাধ্যায়, খাতড়ার মহকুমাশাসক নেহা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক চিকিৎসক থেকে স্থানীয় প্রশাসনিক আধিকারিকেরা।

এদিন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসকদের সাধারণ মানুষের চোখে নানান ধরনের স্ক্রিনিং করতে দেখা যায়। পাশাপাশি চক্ষু দানের অঙ্গীকারের ব্যবস্থাও করা হয়েছিল এদিন। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার চিকিৎসক সপ্তর্ষি চট্টোপাধ্যায় জানিয়েছেন, “অনেক ক্ষেত্রে মানুষের চোখের সমস্যা থাকলেও তারা আমাদের কাছে আসতে পারেন না, তাই আমরা উদ্যোগ নিলাম আমরাই মানুষের কাছে পৌঁছে যাব। তাই এই পদক্ষেপ নেওয়া”।

এবার ডেঙ্গি চোখ রাঙাচ্ছে মালদাতেও

খাতড়ার মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন , “তিনি যখন জেলা থেকে জানতে পারেন চক্ষু বিশেষজ্ঞদের এই ধরনের পরিকল্পনার কথা, তিনি খুব খুশি হয়েছেন, এবং আজকের এই বিশেষ দিনে এই ধরনের পদক্ষেপ সত্যিই প্রশংসার বলে জানিয়েছেন”। এদিন শিবিরে এলাকার প্রায় ৪০০ জনের চক্ষু পরীক্ষা করা হয় বলে জানা গিয়েছে। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর