সংকল্প দে, ১৮ মেঃ (Latest News) চুঁচুড়া লঞ্চঘাটে নতুন ভেসেল ব্যাবস্থা

যাত্রীদের সুবিধার্থে অবশেষে দীর্ঘদিনের চাহিদা পূরণ। বুধবার থেকে চুঁচুড়া লঞ্চঘাট থেকে শুরু হলো নতুন ভেসেলের সাহায্যে যাত্রী পারাপার।

উল্লেখ্য হুগলী চুঁচুড়া পৌরসভার তরফ থেকে গঙ্গাবক্ষে যাত্রী পারাপারে সুবিধার্থে পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর কাছে আবেদন জানানো হয়েছিলো ৩টি ভেসেলের। সেই মতো রাজ্য পরিবহন দপ্তরের অর্থানুকূল্যে হুগলী চুঁচুড়া পৌরসভার আবেদনে আপাতত ২টি নতুন ভেসেল প্রদান করা হয়। যার একটি ভেসেলের সাহায্যে বুধবার চুঁচুড়া লঞ্চঘাট থেকে শুরু হলো  যাত্রী পারাপার। অন্য ভেসেলটি চলবে চুঁচুড়ার তামলিপাড়া ঘাট থেকে। অন্যদিকে ভেসেল চলে এলেও এখনো কেন নেই যাত্রী পারাপারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জেটি পরিষেবা! এই প্রশ্নে হুগলী চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় বলেন শীঘ্রই শুরু হবে জেটির কাজও। (EVM News)

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর