পরিমাণ

ব্যুরো নিউজ, ২৫ জানুয়ারি: উদ্ধার প্রচুর পরিমাণ বিষ্ফোরক

গোপন সুত্রে খবর পেয়ে একটি পরিত্যক্ত বাড়ি থেকে প্রচুর পরিমাণে বিষ্ফোরক উদ্ধার করল বীরভূমের রামপুরহাট থানার পুলিশ।

নেতাজির মূর্তি ভেঙে শৌচাগার তৈরি করাতে ক্ষুব্ধ হাইকোর্ট

আজ সকালে ঝাড়খন্ড লাগোয়া বীরভূমের রামপুরহাট থানার হস্তিকান্দা ও মাসরা গ্রামের মাঝে জঙ্গল লাগোয়া একটি পরিত্যক্ত বাড়ি থেকে বিষ্ফোরকগুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বিষ্ফোরকগুলির মধ্যে রয়েছে ৬ হাজার ৪০০ পিস জিলেটিন স্টিক। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

তবে কে বা কারা কি উদ্যেশ্যে এই বিষ্ফোরকগুলি মজুদ করে রেখেছিল সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান, এলাকার পাথর খাদানে পাথর ফাটানোর কাজে ব্যবহার করা হয়ে থাকে এই জিলেটিন স্টিক বিষ্ফোরকগুলি। ইভিএম নিউজ 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর