ইভিএম নিউজ ব্যুরো, ৭ মেঃ সময় লাগে মাত্র ৮ মিনিট। আর এইটুকু সময়ের মধ্যেই ঝরঝরিয়ে পঞ্চাশটিরও বেশি কবিতা বলে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের স্বীকৃতি পেল মালদার পাঁচ বছরের বালক মাহফুজ রহমান। বাড়ি মালদার বাগবাড়ি রাজনগর এলাকায়। আর তাঁর এই সাফল্যে অত্যন্ত খুশি পরিবারের সদস্যরা।

বয়স মাত্র পাঁচ বছর। আর এই একরত্তি বয়সেই তাক লাগিয়ে দিয়েছে ছোট্ট মাহফুজ। শুধু মুখস্থই নয়, আধো আধো গলায় অনর্গল সেগুলো পাঠ করে যেতে পারে সে। ইতিমধ্যেই ইন্ডিয়া বুক অব রেকর্ডসের স্বীকৃতি এসে পৌঁছেছে তার বাড়িতে। ছেলের কৃতিত্বে অত্যন্ত খুশি তার বাবা-মা সহ পরিবারের অন্যান্য সদস্যরা। বাবা মাও চান তাঁদের ছেলে ভবিষ্যতে যেন বাংলা ভাষা নিয়ে আরও অনেক দূর এগিয়ে যেতে পারে।

মাহফুজ এর বাবা মসফুদা রহমান পেশায় একজন অধ্যাপক। আর তাঁর এই ছেলের এই কৃতিত্বে বেজায় খুশি। এই প্রসঙ্গে তিনি বলেন, আমরা এতটুকু বয়সে এরকম পঞ্চাশটা কবিতা মনে রাখার কথা ভাবতেই পারতাম না। আর এই বয়সে এই এইরকম প্রতিভা আমরা ভাবতেই পারি না। এই কৃতিত্বের জন্য ওর মা দাবিদার।

পাশাপাশি তার মা তাহেশিনা আফরিনও বলেন, ছোটবেলা থেকেই ওর স্মৃতিশক্তি খুব ভাল ছিল। যে কোন বিষয় মুখস্থ করতে ওর সময় লাগে দু-তিন দিন মাত্র। শেষ দু’মাস ধরে ওকে অভ্যস্থ করানো হয়েছে। এতেই ও অনেকটা শিখে গিয়েছে। তিনি আরও বলেন বর্তমানের সঙ্গে তাল মেলাতে গিয়ে ইংরেজি শেখাবো, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবো, এই করতে গিয়ে বাংলা ভাষাটা ভুলে যাচ্ছি। তিনি চান তার ছেলে বাংলা ভাষা ভালোবাসুক। আর এই ভাষাকে তুলে ধরুক সারা বিশ্বে। (EVM News) 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর