ইন্ডিয়া

ব্যুরো নিউজ, ১ ফেব্রুয়ারি: ‘ইন্ডিয়া জোটে সবচেয়ে ইমানদার পার্টি সিপিআইএম’

‘ইন্ডিয়া জোটের সবচেয়ে ইমানদার পার্টি সিপিআইএম’ এমনটাই দাবি করলেন মুর্শিদাবাদ জেলার অরঙ্গাবাদ সিপিএম এরিয়া কমিটির সম্পাদক জুলফিকার আলী।

হেমন্ত সোরেনের বিরুদ্ধে ED-র হাতে বিস্ফোরক অভিযোগ!

ইন্ডিয়া জোটের সবচেয়ে ইমানদার অংশীদার সিপিআইএম পার্টি, সেই সঙ্গে সিপিএম এরিয়া কমিটির সম্পাদক জুলফিকার আলী দাবি করেন, দেশের সংবিধান, সম্প্রীতি এবং গণতন্ত্রকে রক্ষা করার জন্য তাঁরা পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীর ভারত জড়ো ন্যায় যাত্রায় শামিল হয়েছেন।

সেই সঙ্গে তিনি আরও দাবি করেন, বিজেপি সরকার সমগ্র ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রের পরিণত করার জন্য চেষ্টা শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। সেই কারণে আজ ভারতের সংবিধান পুরোপুরি চ্যালেঞ্জের মুখে পড়ে রয়েছে। দেশের মধ্যে একমাত্র সিপিএম এবং কংগ্রেস হচ্ছে ধর্মনিরপেক্ষ দল। তিনি বলেন, ধর্মের সঙ্গে রাজনীতিকে আমরা মেশাতে চাইনা।  এখনও পর্যন্ত দু’টি জাতিয়দল সিপিআইএম এবং কংগ্রেস হচ্ছে ধর্ম নিরপেক্ষ।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর