পুড়ে

ব্যুরো নিউজ, ১৮ অক্টোবর: আগুনে পুড়ে গেছে সর্বস্ব | সর্বস্বান্ত দিনমজুর পরিবার

ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে সর্বস্বান্ত হয়ে পড়লেন এক দিনমজুর পরিবার। ঘটনায় রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন ওই দিনমজুর পরিবারটি।

জানা যায়, বুধবার দুপুর নাগাদ হঠাৎ করেই জ্বলে ওঠে তাদের বাড়িটি। ঘটনাটি স্থানীয়দের নজরে আসতেই আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়ে। তবে শেষ রক্ষা হয়নি, আগুনের তীব্রতায় সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। সর্বস্ব খুইয়ে সর্বস্বান্ত পরিবারটি।

সুপ্রিম কোর্টে শুভেন্দু

ঘরের ভিতরে মজুত করা ছিল খাদ্যশস্য, সোনা দানা নগদ কয়েক হাজার টাকা, সে সবই আগুনের পুড়ে ছাই হয়ে যায়। স্বাভাবিক ভাবেই পুজোর প্রাক্কালে বুক ফাটা কান্নায় ভেঙে পড়েছেন ওই পরিবারের সদস্যরা।ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের মথুরাপুর ধরমুটোলা এলাকায়। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর