অস্বস্তি

ব্যুরো নিউজ, ৯ জানুয়ারি: অস্বস্তি বাড়ল লালুর! ED-র চার্জশিটে মেয়ে ও বউ রাবড়ি দেবীর নাম

লোকসভা নির্বাচনের আগে অস্বস্তি বাড়ল লালুপ্রসাদ যাদবের। রেলের জমির বিনিময়ে চাকরি দেওয়ার মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের চার্জশিটে রয়েছে লালুপ্রসাদের স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী এবং তাঁদের কন্যা মিসা ভারতীর নাম।

গ্রুপ-সি, গ্রুপ-ডি, নবম-দশমে তদন্ত শেষ | আদালতে চার্জশিট ও রিপোর্ট পেশ | এসএসসি-র ভূমিকা সন্দেহজনক!

মঙ্গলবার রেলের জমির বিনিময়ে চাকরি মামলায় প্রথম চার্জশিট দাখিল করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই চার্জশিটে নাম রয়েছে, লালুপ্রসাদের স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী এবং তাঁদের কন্যা মিসা ভারতীর নাম। মিসা বর্তমানে লোকসভার সাংসদ। চার্জশিটে নাম রয়েছে আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের পরিবার ঘনিষ্ঠ অমিত কাত্যালেরও।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে এই মামলায় অমিত কাত্যালকে গ্রেফতার করেছিল ইডি। এছাড়া, চার্জশিটে নাম রয়েছে হিমা যাদব, হৃদয়ানন্দ চৌধুরী এবং দুটি প্রতিষ্ঠানের। দিল্লিতে এক বিশেষ তহবিল তছরুপ প্রতিরোধ আইন বা পিএমএলএ আদালতে এই চার্জশিট দাখিল করেছে ইডি। ১৬ জানুয়ারি রয়েছে সেই মামলার শুনানি। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর